রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী তালগাছিয়া মাদরাসার মাহফিল ৫ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ্’র বিশিষ্ট খলিফা হজরত মাওলানা মাকসুদউল্লাহ রহিমাহুল্লাহ্’র নিজ হাতে প্রতিষ্ঠিত জামিয়া ইমদাদিয়া তালগাছিয়া’র ৯৪ তম বার্ষিক ইসলাহী মাহফিল আগামী ৫ মার্চ (শুক্রবার) শুরু হবে। চলবে ৭ মার্চ রোববার পর্যন্ত।

তালগাছিয়া পীর সাহেব হুজুরের বড় ছেলে মাওলানা নুরুল্লাহ্ আশরাফী আওয়ার ইসলামকে জানান, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম এ মাদরাসার অগণিত ছাত্র, মুরিদ, শুভাকাঙ্ক্ষীগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থেকে দ্বীনের খেদমত করে যাচ্ছেন।

তালগাছিয়া মাদরাসার সমস্ত ফুযালা, মুহিব্বিন এবং শুভাকাঙ্ক্ষীদের বাৎসরিক এ ইসলাহী মাহফিলে যোগ দেয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

হজরত মাওলানা মাকসুদউল্লাহ রহিমাহুল্লাহ ছিলেন হজরত থানভী রহিমাহুল্লাহর বাংলাদেশী খলিফাদের মধ্যে অন্যতম। দারুল উলুম দেওবন্দে পড়াকালীন সময়েই হজরত থানভী রহিমাহুল্লাহ্’র সাথে সুলুক ও তরিকতের সম্পর্ক গড়ে তুলেন এবং দারুল উলুম দেওবন্দ থেকে ফারাগাতের পর দীর্ঘ ১৮ বছর হজরত থানভী’র সুহবতে সময় লাগান।

থানাভবন থেকে ফিরে হজরত থানভী’র নির্দেশক্রমে নিজ এলাকা ঝালকাঠি জেলার তালগাছিয়া গ্রামে স্বীয় মুরশিদের দেয়া ‘মাদরাসা ইমদাদিয়া খানকাহ্ আশরাফিয়া’ নামে একটি মাদরাসা এবং খানকাহ কমপ্লেক্স গড়ে তুলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ