শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীর ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে খতিব নিয়োগের বিজ্ঞপ্তি বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ‘জাতীয় পরামর্শ’ সভা চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের শাহজালাল মাজারের দানবাক্স টাকা আবারও গণনা করা হবে আজ নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দেড় লক্ষাধিক, ৭ দিনে ২৬ জনের মৃত্যু জমি বিরোধের জেরে কোরআন বুকে বৃদ্ধার বাড়ি ছাড়ার ঘটনায় নতুন মোড় খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের ষান্মাসিক শূরা অধিবেশন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালের আলোচ্যসূচি নির্ধারণে একদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার অফিসে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের সঙ্গে জয়শঙ্কর সাক্ষাৎ করবেন।

সরকারি সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছাবেন এবং একই দিনে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ নরেন্দ্র মোদীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

তিনি বলেন, মোদির এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে প্রত্যাশা করছে ঢাকা। -বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ