শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

সময় বাড়লো ইসলামি বইমেলার; চলবে ৭ মার্চ পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ইসলামি বইয়ের অনলাইন প্লাটফর্ম ‘ওয়াফি লাইফ ডটকমে’র ইসলামি বইমেলার সময় বাড়ানো হয়েছে। আগামী ৭মার্চ পর্যন্ত মেলাটি চলবে। মেলায় থাকছে দেশের স্বনামধন্য প্রকাশনীগুলো।

মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলোর বইয়ে থাকবে ৫২% পর্যন্ত মূল্য ছাড়!২৫০+ টাকার অর্ডারে থাকবে প্রিমিয়াম বুকমার্ক ফ্রি! ৫৫০+ টাকার অর্ডারে ১টি Daily Amal Check List।

৮৫০+ টাকার অর্ডার করলে ১টি বই ফ্রি! ৯৯৯+ টাকার অর্ডারে দৃষ্টি নন্দন ইংরেজি বর্ষ ক্যালেন্ডার (স্টক থাকা পর্যন্ত) ১৪৯৯+ টাকার অর্ডারে প্রথম ৫০ জন পাবেন আকর্ষণীয় নোট বুক।

এছাড়া ১৪৯৯+ টাকার অর্ডারে সারা দেশে ফ্রি শিপিং-এর পাশাপাশি উপরে উল্লেখিত সবগুলো অফারই পাঠক পাবেন। আর মেলা শেষে দশজন সেরা ক্রেতা পাবেন আকর্ষণীয় উপহার!

ওয়াফি লাইফ ডটকমের এসিসট্যান্ট ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট সালমান সাদী অনলাইন বইমেলার আয়োজন নিয়ে বলেন, করোনাকালীন এই মুহূর্তে আমরা সকলেই যখন বিপর্যস্ত, এমন কঠিন সময়ে দীনের রশি শক্ত করে আঁকড়ে ধরা আমাদের সকলের দীনি নৈতিক দায়িত্ব। মূলত এই দায়িত্ববোধ থেকেই আমাদের এই মেলার আয়োজন। এতে দেশের স্বনামধন্য প্রকাশনীগুলো অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, মাসব্যাপী এই মেলায় পাঠকদের থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। বিভিন্ন প্রকাশকরাও চাচ্ছে মেলার সময় বাড়ানো হোক। তাই মেলার সময় বাড়ানো হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই মেলার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পাঠকদের কাছে ইসলামের বিশুদ্ধ বার্তা উপস্থাপন করতে পারব এবং মানুষকে দীনে ইলাহির ছায়াতলে একত্র করতে পারব।

মেলার বই দেখতে ভিজিট করুন:https://bit.ly/3qEpX9B
সর্বাধিক ছাড়ের বইগুলো দেখতে ভিজিট করুন:https://bit.ly/37wkc6k

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ