বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

হবিগঞ্জ প্রেস ক্লাবে ‘স্মৃতির মিনারে’ বইয়ের মোড়ক উন্মোচন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবকে শিক্ষাসচিব ও আহসানুল ফাতাওয়া গ্রন্থের প্রণেতা মুফতি রশীদ আহমদ লুদহিয়ানভী-এর শাগরেদ, শাইখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি শিব্বীর আহমদ মাহবুবুর রহ. এর স্মারক প্রকাশনা পরিষদের উদ্যোগে ‘স্মৃতির মিনারে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

আগামী ১১ মার্চ (বৃহস্পতিবার) সকালে হবিগঞ্জ প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে সভাপতিত্ব করবেন- আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মদিনাতুল উলূম কালিয়ারগাওয়ের শাইখুল হাদীস হোসাইন আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা বেফাকের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিল।

প্রধান অতিথি হিসেবে থাকবেন- কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সাবেক মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে থাকেবন- শাইখুল হাদীস ঈসমাইল আহমদ, শাইখুল হাদীস মুফতি এনামুল হক জালালাবাদী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি মঈনুল ইসলাম, আল্লামা মোহাম্মদ সালমান,  সৈয়দ মাসউদ আহমদ, মাওলানা বাছিত আজাদ, মাওলানা লুৎফুর রহমান সাদী, মাওলানা আবু সালেহ সাদী, মাওলানা জহুর আলী, মাওলানা মাসরুরুল হক, মাওলানা হোসাইন আহমদ নূরী, মুফতি বদরুল আলম, আজিজুর রহমান মানিক, মাওলানা শাহ নজরুল ইসলাম প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন- এডভোকেড মুহাম্মদ আবু জাহির (এমপি, হবিগঞ্জ ২), এডভোকেড মুহাম্মদ আব্দুল মজিদ খান (এমপি, হবিগঞ্জ ৩), হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ