শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

আজ মুগদা আসছেন মাওলানা খুরশিদ আলম কাসেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদা মদিনাবাগ জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসার উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ শনিবার আসরের পর থেকে মদিনাবাগ ওয়াসা রোডে বায়তুল ওয়াদুদ জামে মসজিদের পূর্ব পার্শ্বের মাঠে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইসলামী মহা সম্মেলনে বয়ান করবেন- মোহাম্মদপুরের আল্লাহ করীম জামে মসজিদের খতিব, শাইখুত তাফসির মাওলানা খুরশেদ আলম কাসেমি। আলোচক ও মুফাচ্ছিরে কোরআন মাওলানা সেলিম হোসাইন আজাদী।

আমন্ত্রিত আলেমদের মধ্যে থাকবেন- মালিবাগের বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাওলানা হাম্মাদুল্লাহ, জহির উদ্দিন আহমদ ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জুবায়ের আহমদ।

ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করবেন- মদিনাবাগ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান। পরিচালনা করবেন- মাওলানা মোহাম্মদ আরাফাত, মাওলানা রেজাউল করিম।

জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসার পরিচালক মুফতি হুমায়ুন আইয়ুব মহা সম্মেলনে দ্বীনি ভাই-বোনদের ইসলামী মহা সম্মেলনকে সফল করার জন্য সকলের সতঃস্ফুত অংশগ্রহণে আশাবাদ ব্যক্ত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ