সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

বইমেলায় থাকবে ৩ স্তরের নিরাপত্তা, স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলার এবারের আসরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

মঙ্গলবার (১৬ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়া, মেলার চারপাশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে। মোবাইল পেট্রোলের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবে বলেও জানান তিনি।

কৃষ্ণপদ রায় জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোন বই যাতে মেলায় প্রদর্শিত না হয়, সেদিকে নজরদারি করা হবে।

এদিকে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে সবাইকে সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন, সব দশনার্থীকে অবশ্যই মাস্ক পড়ে মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে হবে। মেলায় স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে।

আসছে ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি এবারের বইমেলার উদ্বোধন করার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ