সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


তাকমিল পরীক্ষার রুটিনে পরিবর্তন চায় পরীক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে অনুষ্ঠিত কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর প্রকাশিত রুটিনের পরিবর্তন চায় শিক্ষার্থীরা। আজ আওয়ার ইসলামের সঙ্গে আলাপকালে একাধিক শিক্ষার্থী এ পরিবর্তনের দাবি করেন।

কওমি মাদরাসার এ শিক্ষাবোর্ডের প্রকাশিত রুটিনে দেখা যায়, শুক্রবার ছুটির দিনও পরীক্ষা আছে। ৭ এপ্রিল এক দিনে দুই পরীক্ষা রাখা হয়েছে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পরীক্ষা। একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় পরীক্ষা হবে। পরের দিন সকালে আবার সাড়ে তিন ঘণ্টার আরেকটি পরীক্ষা রয়েছে।

বিষয়টি তাকমিল পরীক্ষার্থীদের বেশ ভাবাচ্ছে। বিষয়টি অনেক চাপের মনে হচ্ছে তাদের কাছে। এত চাপ কিভাবে সামলাবেন? এ নিয়েই চিন্তিত তারা!

নাম না প্রকাশের শর্তে একাধিক শিক্ষার্থী আওয়ার ইসলামকে বলেছেন, ‘অনেক চড়াই-উৎরাই মাড়িয়ে আমরা দাওরায়ে হাদিস পর্যন্ত আসতে পেরেছি। আগামী ৩১ মার্চ শুরু হচ্ছে আমাদের তাকমিল পরীক্ষা। এ পরীক্ষাটি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা পিছনের অন্যান্য কোনো শ্রেণিকেই সরকার স্বীকৃতি দেয়নি। তবে দাওরায়ে হাদিস পরীক্ষার স্বীকৃতি সরকার কর্তৃক ঘোষণা হয়েছে। তাই এটি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং পরীক্ষায় ভালো ফলাফল করা খুবই জরুরি। আর পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রয়োজন দীর্ঘ সময়। আমাদের যে রুটিন প্রকাশিত হয়েছে তাতে পরীক্ষার মাঝখানে কোনো সময়  রাখা হয়নি। আবার একই দিন রাখা হয়েছে দুটি পরীক্ষা। সরকারি ছুটির দিন শুক্রবারেও আছে পরীক্ষা। এতে আমরা চরম বিপাকে পড়েছি।’

পরীক্ষা শুরু হলে শরীরের প্রতি খেয়াল নেওয়ার কিংবা ঠিকমতো ঘুম-খাওয়ার পর্যাপ্ত সুযোগ পাবেন না শিক্ষার্থীরা। এতে পরীক্ষা চলাকালিনই অসুস্থ হয়ে পড়তে পারেন অনেক শিক্ষার্থী। এমন আশঙ্ক করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি বিষয়টি নিয়ে চিন্তিত (নেগরান) পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা হল পরিচালকগণও।

ঢাকার একটি মাদরাসার মুহাদ্দিস পদে শিক্ষকতা করেন মোহাম্মদ এনামুল হাসান (ছদ্মনাম)। তার পরীক্ষা গ্রহণের দায়িত্ব পড়েছে নোয়াখালীর একটি মাদরাসায়। তিনি আওয়ার ইসলামকে জানান, ‘ঢাকার একটি মসজিদে জুমার দায়িত্ব আছে আমার কাধে। কিন্তু শুক্রবারে পরীক্ষা থাকায় জুমার