বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বাজারে এলো মাওলানা আফেন্দির খুতবা সংকলন ‘খুতুবাত ও মাওয়ায়েজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। একজন চিন্তক আলেম। দার্শনিক ওয়ায়েজ। মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস। সচেতন রাজনীতিবিদ ও জনপ্রিয় খতিব। ১৯৯৯ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত রাজধানীর পুরাণ ঢাকার চকবাজারে অবস্থিত জামিয়া ইসলামিয়া ইসলামবাগ বড় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রাঞ্জল ভাষা ও সরল উপস্থপণায় মানুষের হৃদয় কাঁড়েন তিনি। শুদ্ধ উচ্চারণ ও বুদ্ধিবৃত্তিক কথার সুনাম রয়েছে মাওলানা আফেন্দির। এ জুমার বয়ানে প্রদত্ত কুরআন হাদিস থেকে উদ্ধৃত চমকপ্রদ বয়ানগুলোই সংকলন করা হয়েছে ‘খুতুবাত ও মাওয়ায়েজ’ নামক মাওয়ায়েজে আফেন্দী-২ এর খুতবা সংকলনে।

গ্রন্থটি সংকলন করেছেন আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সাবেক সহযোগী সম্পাদক মুফতি দিদার শফিক। ৩৫৬ পৃষ্ঠার এ খুতবা সংকলনটি প্রকাশ করেছে জামিয়া ইসলামিয়া ইসলামবাগের প্রকাশনা বিভাগ। আর পরিবেশনায় আছে বাংলাবাজার ইসলামী টাওয়ারের স্বনামধন্য প্রকাশনী ‘দারুল আরকাম’। অনলাইন পরিবেশক হিসেবে রয়েছে পরিপাটি বিডি।

‘খুতুবাত ও মাওয়ায়েজ’ গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে ২০২০ সালের বিদায়ী আলেমদের করকমলে। যারা মাওলার ডাকে সারা দিয়ে চলে গেছেন পরপাড়ে। তাদের রুহের মাগফেরাত ও দারাজাত বুলুন্দির কামনায়।

বইটির সূচিপত্র সাজানো হয়েছে খুব সুন্দর করে। বিশেষত রোজার গুরুত্ব ও ফজিলত, হজের গুরুত্ব ও ফজিলত, শ্রমিকের অধিকার, এক দেশে চাঁদ দেখার উপর অন্য দেশের রোজা-ঈদ নির্ভরশীল নয়, পর্দার বিধান আঁকড়ে ধরা, জুমার দ্বিতীয় খুতবা, আংশিক ইসলাম মানাই অবক্ষয়ের কারণ, ইসলাম মানতে হবে ইত্যাদি গ্রন্থটির সূচনা সূচিপত্রে স্থান পেয়েছে।

গ্রন্থটি প্রকাশিত হয়েছে চলতি বছরের মার্চ মাসে। এটির প্রচ্ছদ ও শব্দবিন্যাস করেছেন সুলাইমান সাদী। বর্ণবিন্যাস করেছেন মঞ্জুরুল ইসলাম স্বাধীন। গ্রন্থটির মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। পাওয়া যাবে দেশের সকল লাইব্রেরীতে। বিশেষভাবে সংগ্রহের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। মুফতি দিদার শফিক, মোবাইল: 018-353-32664

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ