সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা

গাজীপুরে আগুনে পুড়ল ১০ ঝুট গুদাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে অগ্নিকাণ্ডে ১০টি ঝুট গুদাম পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ মোট চারটি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহা. আবদুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় প্রথমে একটি টিনশেডের তৈরি ঝুট গুদামে আগুন লাগে। এসময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

পরে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে টিনশেডের ১০টি গুদাম ও ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ