সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা

শেখ মুজিবের বাংলা এখন পৃথিবীর বিস্ময়: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মাহিন্দা রাজাপাকসে বলেছেন, অনন্য মাত্রার মুক্তিকামী নেতা শেখ মুজিবের বাংলা এখন পৃথিবীর বিস্ময়। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় ও মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৯ মার্চ) রাজধানীর প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত দশ দিনব্যাপী ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানের তৃতীয় দিনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আজীবন লড়াই করেছিলেন। তার নেতৃত্বেই ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তবে অত্যন্ত দুঃখজনকভাবে তিনি ১৯৭৫ সালে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার হন।’

বাংলার এই অঞ্চলের সঙ্গে শ্রীলঙ্কার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে রাজাপাকসে বলেন, ‘বিশেষ করে সমুদ্রপথে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক রুট ছিল। দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন শ্রীলংকার প্রধানমন্ত্রী।’

এ সময়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরফ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার রাশিয়ার কাছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ