সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সাম্প্রদায়িক বর্বরতাকে আলেমরা তীব্রভাবে ঘৃণা করেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাম্প্রদায়িকতা। বর্তমান সময়ের আলোচিত এক শব্দ। ইচ্ছায় অনিচ্ছায় সংবাদ মাধ্যম অথবা ফেসবুকের ওয়ালে প্রতিনিয়ত দেখতে হচ্ছে শব্দটি। ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে সাম্প্রদায়িকতা শব্দটির ব্যবহার শুরু হয়। দেশে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাংচুরের খবর প্রকাশ পেলে সাম্প্রদায়িকতা বিষয়টি আরো ব্যাপক আলোচনার সৃষ্টি করে। সাম্প্রদায়িকতার ঘৃণ্য এ প্রবাহ নিয়ে আলেম সমাজ ও ইসলামি ব্যক্তিত্বদের স্পষ্ট দৃষ্টিভঙ্গি জানতে শীর্ষ আলেমদের সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলামের প্রতিবেদক নূরুদ্দীন তাসলিম।


রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়ার মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামকে বলেন, ইসলামের অবস্থান বরাবরই সব ধরণের সাম্প্রদায়িকতার উর্ধ্বে এবং ইসলামই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম।

তিনি বলেছেন,  ব্যক্তি স্বার্থে ইসলামের নাম ব্যবহার করে কোন্দল ও দাঙ্গা-হাঙ্গামা বাধানোকে কখনো ইসলাম ও ইসলামের ধারক-বাহক আলেম সমাজ সমর্থন করেন না।

যে বা যারাই ইসলামকে কলূষিত করতে সাম্প্রদায়িকতা ছড়িয়ে বেড়ায় তারা কখনোই প্রকৃত ইসলামকে ধারণ করে না  উল্লেখ করে বর্তমানে সাম্প্রদায়িক হামলার নামে যেসব ঘটছে তার তীব্র নিন্দা জানান বেফাক মহাসচিব।

বর্তমানে ইসলামের নামে ছড়িয়ে দেওয়া সাম্প্রদায়িকতা রোধে  সভা-সেমিনার, ওয়াজ-মাহফিল ও জুমার বয়ানে  সচেতনতা তৈরি করা দায়িত্বশীল আলেমদের  একান্ত কর্তব্য বলেও মনে করেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এদিকে  বর্তমানে দেশে যেসব সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তাকে দেশ ও দেশ বিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ। তিনি প্রতিবেদককে বলেছেন, দেশের স্থিতিশীল পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহ করতেই একটি মহল সাম্প্রদায়িকতার রূপ দিয়ে ইসলাম ও মুসলমানদের ওপর এইসব হামলার দোষ চাপাতে চায়।

ইসলামে সাম্প্রদায়িকতা কখনোই গ্রহণযোগ্য নয় এবং আকস্মিক ও গুপ্ত হামলা চালিয়ে কারো জানমালের ক্ষতি ইসলাম কখনো সমর্থন করে না। দেশের আইন হাতে তুলে নিয়ে সাম্প্রদায়িক হামলা চালানো কখনো ইসলামী কর্মকাণ্ড নয় বলেছেন এই ইসলামী রাজনীতিবীদ।

তিনি বলছেন, অনেক সময় মধ্যপ্রচ্যসহ বিভিন্ন দেশে সাম্প্রদায়িকতার নামে যেসব à