সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’

কওমি কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি কল্যাণ ফাউন্ডেশন। একটি অরাজনৈতিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। মেধাবী, কর্মঠ ও উদ্যোমী ক'জন স্বপ্ন বাজ তরুন আলেমের প্লাটফর্ম।

গত ২২ অক্টোবর আল্লামা শাহ আহমদ শফি রহ. এর জীবন ও কর্ম আলোচনা সভার মধ্যদিয়ে অঘোষিত কার্যক্রম হলেও ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় গতকাল ২১ মার্চ রোববার।

রাজধানীর যাত্রাবাড়ী জামিয়া মাহমুদিয়া মাদরাসায় এক জরুরি সভার মাধ্যমে গঠন করা হয় ফাউন্ডেশনের ২০২১/২২ সেশনের কার্যকরী কমিটি।
মুফতি আল আমিনের সভাপতিত্বে ফাউন্ডেশনের ২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মতিঝিল ওয়াপদা মাদরাসার শিক্ষক মুফতি ইসহাক মাহমুদ, সাধারন সম্পাদক জামিয়া ইসলামিয়া জহীরুদ্দিন আহমদ মানিকনগর মাদরাসার মুহাদ্দিস মুফতি মুহাম্মদ আরাফাত ও নির্বাহী সভাপতি কামরাঙ্গীরচর মারকাজুত তাকওয়া ঢাকার মুহতামীম মুফতি আল আমীন।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা মনজুরুল হক কাসেমী, মুফতি আবদুস সালাম, মাওলানা আসাদুজ্জামান, মুফতি ইমামুদ্দীন, মাওলানা মনজুরুল হক, মাওলানা উবাদুল্লাহ হাম্মাদ, মাওলানা তরীকুল ইসলাম, মাওলানা দেলোয়া শাহীন মাওলানা নোমান মাওলানা আবদুল কাদেরপ্রমূখ।

সভায় ফাউন্ডেশনের আগামী দিনের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ