শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

করোনার টিকা নিয়েছে ৪৮ লাখের বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে করোনা ভাইরাসের টিকা নেয়া মানুষের সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে; আর নিবন্ধন করেছেন প্রায় ৬২ লাখ নাগরিক।

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস-এমআইএস রোববার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার একদিনে ৮০ হাজার ২২২ জন টিকা নিয়েছেন। আর এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। নিবন্ধন করেছেন ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন।

এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ৯০৬ জনের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কী ধরনের উপসর্গ তাদের দেখা দিয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়।

পরদিন ঢাকার পাঁচটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে এ টিকা দেয়া হয়। সেখানে কোনো জটিলতা দেখা না দেওয়ায় ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশে গণ টিকাদান।

করোনা ভাইরাসের টিকাদানের যে জাতীয় পরিকল্পনা সরকার করেছে, তাতে সারা দেশের ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার ঢাকা মহানগরে ৪৭টি হাসপাতাল ও কেন্দ্রে মোট ১০ হাজার ৪ জন টিকা নিয়েছেন। সবচেয়ে বেশি ৯১০ জন টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২০ হাজার ৯৯৫ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ৫ হাজার ৪৩৭ জন, চট্টগ্রামে ১৪ হাজার ৪৪ জন, রাজশাহীতে ১০ হাজার ৯৮৬ জন, রংপুরে ১২ হাজার ১১ জন, খুলনায় ৯ হাজার ৭২২ জন, বরিশালে ৪ হাজার ৮৮ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ৯৩৯ জন টিকা নিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ