শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

গাজীপুরের নতুন এসপি এসএম শফিউল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ রোববার বেলা ১১টায় তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এ সময় গাজীপুর সিটির রাজবাড়ী রোডের জেলা কার্যালয়ে পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএম শফিউল্লাহ ২৩তম পুলিশ সুপার হিসেবে গাজীপুর জেলায় যোগদান করেন। গত ৯ মার্চ তাকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

ইতোপূর্বে তিনি খুলনা জেলায় পুলিশ সুপার হিসেবে ২০১৮ সালের ১০ জুন থেকে ২০২১ সালের ১৮ মার্চ পর্যন্ত ২ বছর ৯ মাস ৮ দিন দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, পুলিশ সুপার এসএম শফিউল্লাহর নিজ জেলা গোপালগঞ্জ। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। এরপর এএসপি হিসেবে ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা জেলার ক-সার্কেল, নারায়ণগঞ্জ জেলার বি-সার্কেলে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেন তিনি।

এসএম শফিউল্লাহ দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ইতোপূর্বে অনন্য সাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ আইজিপি গুড সার্ভিস ব্যাজ এবং ২০১৮ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার এসএম শফিউল্লাহকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম পদকে ভূষিত করেন। এসএম শফিউল্লাহ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১০ জুন খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে খুলনা বিএল কলেজে প্রভাষক (অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে এসএম শফিউল্লাহ দুই সন্তানের জনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ