শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

আল্লামা নোমান ফয়জীর ইন্তেকালে হেফাজত মহাসচিবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারীর মেখল মাদরাসার মুহতামিম ও হাটহাজারী মাদরাসার শুরার সদস্য মাওলানা নোমান ফয়জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার শুরা সদস্য আল্লামা নুরুল ইসলাম।

এক শোক বার্তায় তিনি বলেন, এভাবে হঠাৎ করে আল্লামা নোমান ফয়জীর ইন্তেকালে খবর শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আল্লামা নোমান ফয়জীর ইন্তেকালে দেশবাসী যেমনি ভাবে একজন বিজ্ঞ আলেম অভিভাবক হারিয়েছে তেমনি আমিও হারিয়েছি একজন সহ যোদ্ধা বা পরম সঙ্গী ও বন্ধু।

তিনি আরও বলেন, মুফতিয়ে আজম হযরত আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহ. এর রেখে যাওয়া আমানত, জামিয়া মহিউস সুন্নাহ মেখল মাদরাসার জিম্মাদারী তিনি মৃত্যু পর্যন্ত দক্ষতার সাথে পালন করে এসেছেন। এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত হাটহাজারী মাদরাসার শুরার সদস্য হিসেবেও যথাযথ ভূমিকা পালন করেছেন তিনি।

আল্লামা নুরুল ইসলাম বলেন, মরহুম আল্লামা নোমান ফয়জী রহ. এর মত দূরদর্শী আলেম ও সৎ চরিত্রবান ব্যক্তি পাওয়া বড় দায়। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামীন তার দারাজাত বুলন্দ করুন, তার রেখে যাওয়া সমস্ত খেদমত গুলোকে কবুল করুন। এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ