সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক

আল্লামা নোমান ফয়জীর ইন্তেকালে পিরোজপুর উলামা পরিষদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেখল মাদরাসার প্রিন্সিপাল ও হাটহাজারী মাদরাসার শুরা সদস্য, প্রবীণ আলেমেদ্বীন আল্লামা নোমান ফয়জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে পিরোজপুর উলামা পরিষদ।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনটির আমীর মুফতি ওয়াহিদুল আলম ও সেক্রেটারি জেনারেল মুফতী আ. রহীম কাসেমী বলেন, মাওলানা নোমান ফয়জী রহ. ছিলেন সৎ, সাহসী, নির্ভীক, বিনয়ী ও প্রজ্ঞাবান আলেম। মাদারিসে কওমিয়ার স্বকীয়তা রক্ষায় ছিলেন যোগ্য অভিভাবক ও রোল মডেল। তার ইন্তেকালে জাতি শ্রেষ্ঠ সন্তানকে হারালো। ইসলামের চরম এ ক্রান্তিলগ্নে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার পিছনে তার অবদান অনস্বীকার্য। দলমত নির্বিশেষে সবার কাছে তিনি ছিলেন আস্থাবান মুরুব্বি, হক ও ন্যায়-নীতির ওপর অটল-অবিচল একজন নিষ্ঠাবান আলেম। দেশীয় ও আন্তর্জাতিক ইসলাম বিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতেন তিনি।

‘বাতিলের সাথে কখনো আপোষ করেননি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে তিনি ছিলেন সদা সোচ্চার, বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে ঈমান বাঁচাতে লৌহমানবের ভূমিকায়। তা'লীম তারবিয়াতের পাশাপাশি আত্মশুদ্ধির ময়দানে ছিলেন আকাবির আসলাফের যোগ্য উত্তরসূরি, জীবনের সর্বক্ষেত্রে সুন্নাত পালনে সাহাবীদের কার্বনকপি। ইসলামী তাহযীব তমুদ্দুন বিকাশে ছিলেন অতন্দ্রপ্রহরী, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে অকুতোভয় সিপাহসালার। যুগশ্রেষ্ঠ এ মনীষীর ইন্তেকালে দিশেহারা এ জাতির অপূরণীয় ক্ষতি হলো।’

তারা আরও বলেন, তিনি লোভ-লালসা ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থাকতেন। আমরণ ইখলাস ও নিষ্ঠার সাথে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। ইসলাম, মুসলমান, দেশ ও জাতির কল্যাণে তার ভূমিকা অবিস্মরণীয়। ধর্মীয় আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ-তিতিক্ষা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে অঙ্কিত থাকবে। তারা তার শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও হিতাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ