শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধু আমাদের নিরন্তন প্রেরণার উৎস : ডা. দীপু মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নিরন্তন প্রেরণার উৎস। তাই মুজিব চিরন্তন।

সোমবার (২২ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার ষষ্ঠদিনের আলোচনার স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে দশদিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

দীপু মনি বলেন, বাঙালি জাতিসত্ত্বার সঙ্গে মিশে থাকা শেখ মুজিব আমাদের জীবনের ধ্রুবতারা। তিনি বাংলার মানুষকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, তিতুমীর, হাজী শরীয়তউল্লাহ ও প্রীতিলতাসহ ৩০ লাখ শহীদের রক্ত যে মাটিতে মিশে আছে সে মাটিকে তিনি ভালোবেসে ছিলেন। সেজন্য খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির জনকে পরিণত হয়েছেন। তিনি হাজার বছরের শৃঙ্খলা ভেঙে বাঙালিকে স্বাধীন করেছিলেন।

ষষ্ঠদিনের আয়োজনের প্রতিপাদ্য ছিলো ‘বাংলার মাটি, আমার মাটি’। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আয়োজনের সভাপতিত্ব করছেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ