আওয়ার ইসলাম: নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ‘ইসলামি ভাবধারার গণমাধ্যম: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
আগামী ২৭ মার্চ (শনিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে এ আয়োজন। উপস্থিত থাকবেন আলেম-উলামা, দীনদার উদ্যোক্তা, সেবা সংস্থার কর্ণধার, লেখক-প্রকাশক, কর্তব্যরত আলেম সাংবাদিকবৃন্দ। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রবাসী আলেম, লেখক, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিবর্গ।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে কীনোট উপস্থাপন করবেন বার্তা টোয়েন্টিফোর ডটকম-এর সাবএডিটর মুফতি এনায়েতুল্লাহ এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপাতি জহির উদ্দিন বাবর।
আগামী শনিবারের এ মতবিনিময় সভা বিষয়ে অনুষ্ঠানের সভাপতি হুমায়ুন আইয়ুব বলেন, এ দেশে ইসলামী ভাবধারার গণমাধ্যমের অতীত খুব সুখকর নয়। আমরা প্রতিনিয়তই স্বপ্ন দেখি, দৈনিক পত্রিকা ও শক্তিশালী স্যাটেলাইট চ্যানেলের। কিন্তু আমাদের হাতে থাকা ত্রৈমাসিক, মাসিক, পাক্ষিক ও অনলাইনগুলোকেও টিকিয়ে রাখতে পারছি না। একসময়ে জৌলস ছড়ানো মাসিকগুলো আজ মৃতপ্রায়। কোনোরকম বেঁচে থাকা অনলাইনগুলোও আজ লাইফ সাপোর্টে। এখনই সময় লাইফ সাপোর্টে থাকা আমাদের কথা বলার এ মিনারগুলোকে বাঁচিয়ে রাখার।
তিনি বলেন, তবে এর জন্য দরকার আমাদের প্রয়োজনের পাশাপাশি সমস্যাগুলো খুঁজে বের করা। যদি সমস্যাগুলো খুঁজে বের করতে পারি; তাহলে এর সমাধানও বের করা সম্ভব হবে বলে আশা করছি। আর সে সমস্যাগুলো খুঁজে বের করতেই সকলধারার দীনদরদী মানুষকে নিয়ে আমাদের এ আয়োজন।
প্যানেল আলোচক হিসেবে থাকবেন দেশের শীর্ষ আলেম ও মিডিয়া ব্যাক্তিত্ব
মুফতি আরশাদ রাহমানী, সভাপতি, তানজিমুল মাদারিস উত্তরবঙ্গ
মাওলানা মাহফুজুল হক, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)
মুফতি মিজানুর রহমান সাঈদ, মহাপরিচালক, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্স সেন্টার, বসুন্ধরা, ঢাকা
মুফতি মুহাম্মদ আলী, মহাসচিব, জাতীয় বেফাকুল মাদারিসিদ দ্বিনিয়া বাংলাদেশ
মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব
মাওলানা