রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

রাজধানীতে দুপুর পর্যন্ত গ্যাস সংকট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে আজ বৃহস্পতিবারও দুপুর ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ কম থাকবে বলে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বুধবার (২৪ মার্চ) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা শহরসহ আশপাশের এলাকায় প্রয়োজনীয় পরিমাণে এবং চাপে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এ জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে। এ অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গ্যাসের স্বল্প-চাপ বিরাজ করবে।

এদিকে পাইপলাইনে লিকেজ আর হঠাৎ করে সরবরাহ কমে যাওয়া এ দুইয়ের প্রভাবে দুই দিন ধরে চরম গ্যাস সংকটে রাজধানীর বাসিন্দারা। অনেক বাসায় জ্বলেনি চুলা। খাবার কিনতে হোটেলগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ।

দুই দিন ধরেই রাজধানীর বড় একটি অংশেই বাসিন্দারা পাচ্ছেন না গ্যাস। কোথাও কোথাও সরবরাহ থাকলেও চাপ এত কম যে ভাত ফুটতেই ঘণ্টা পেরিয়ে যাচ্ছে। এতে করে সকালের নাশতা-দুপুরের খাবার সব কিছুতেই এলোমেলো অবস্থা তাদের। বাধ্য হয়েই যেতে হচ্ছে হোটেল-রেস্তোরাঁয় এতে ভিড় বাড়ছে সেখানেও। আর এ সুযোগে খাবারের দাম বাড়ানোরও অভিযোগ উঠছে কোথাও কোথাও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ