সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে পাঁচজন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের বন্দরে রান্না ঘরের পানির পাইপলাইন পরিষ্কার করার সময় গ্যাসের আগুনে ৫ জন দগ্ধ হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নবীগঞ্জ পূর্ব নোয়াদ্দা এলাকার সোলায়মান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সোলাইমান (৫০), মহাসিন মিয়া (৪০), পাইপ মিস্ত্রি মনির হোসেন (৫৫), নাজিম উদ্দিন (৫৫) এবং মো. মাহফুজ (১৪)। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া মাহফুজ নামের এক কিশোরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বন্দর থানার ওসি দীপক কুমার জানান, নবীগঞ্জ পূর্ব নোয়াদ্দা এলাকার এক ভাড়াটিয়া বাড়ির পানির লাইন পানি মেরামত করছিল মিস্ত্রিরা। লাইনে প্রেসার দেয়ার জন্য রান্না ঘরের গ্যাস লাইনের রাইজার থেকে গ্যাস নিয়ে পানির পাইপে ঢোকায় তারা। এ সময় গ্যাসের আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ