সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

৮ ঘণ্টা মোবাইল সেবা ব্যাহত হতে পারে: বিটিআরসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন তরঙ্গে স্থানান্তর হলে অপারেটরগুলোর গ্রাহক সেবার মান বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নতুন তরঙ্গে সেবা নিশ্চিত করতে আগামী ১লা ও ৮ই এপ্রিল রাতে ৮ ঘন্টা করে মোবাইল সেবায় ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

আজ সোমবার (২৯ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৮ই মার্চের নিলামে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা এবং বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ পাওয়া তরঙ্গে সেবা দিতে অপারেটরগুলো তাদের তরঙ্গ পরিবর্তন করবে।

প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে আগামী ১লা এপ্রিল রাত ১১টা থেকে ২রা এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘন্টা মোবাইল ফোনের সেবা ব্যাহত হতে পারে। পরে দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ই এপ্রিল রাত ১১টা থেকে ৮ই এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবা ব্যাহত হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ