শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দোস্ত আহবাবকে বলছি! ড. মুশতাক আহমদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মুশতাক আহমদ।।

খেয়াল করে শুনবেন ও মনে রাখবেন। মহামারী কঠিনভাবে চলছে। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এখনো তাওবা ইস্তিগফারের সুযোগ দিয়ে রাখছেন তাই শোকর আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে দুআ চাই, শরীর খুব ভাল যাচ্ছে না। দুআ চাই যেন, যে কয়দিন বেঁচে থাকবো তাওবা ইস্তিগফারের সাথে বেঁচে থাকতে পারি। হায়াত মওত অন্য কারো হাতে নয়; একমাত্র মহান আল্লাহ পাকের হাতে। সবাই ফানা হয়ে যাবে। চিরন্তন স্রেফ আল্লাহ। আমি নিজেও মুতাআল্লিকীন সকলের জন্য দুআ করি, আল্লাহ পাক সকলকে ঈমান ও আমলের সাথে দীর্ঘ হায়াত নসীব ফরমান। আমীন।

হায়াত মুমিন বান্দার জন্য আযীম রহমত। হায়াত বেশী পাওয়া গেলে নেক আমল বেশী করা যায়। আল্লাহ পাকের বেশী মারিফাত হাসিল করা যায়। এ জন্য হায়াতের কদরদানী করবেন। কদরদানী করা জরূরী এবং নেক হায়াতের দুআ করা ও দুআ চাওয়া উভয়ই সুন্নাত।

আবার মওত মুমিন বান্দার জন্য তোহফা। আযীম তোহফা। মোবারক সেতুপথ। আল্লাহর বান্দা তো আল্লাহর কাছে ফিরে যেতে পাগল। কিন্তু একমাত্র সেতুপথ মওত ছাড়া পৌঁছার যে বিকল্প নেই। প্রিয় বান্দাকে কাছে পাওয়ার জন্য ওপারে কী শান নিয়ে অপেক্ষায় আছেন স্বয়ং মহামহিম আল্লাহ; আপনার ঈমান ও আমলের বরকতে ফুলেল পথ রচনাপূর্বক আপনার উদ্দেশ্যে অপলক নেত্রে তাকিয়ে আছে জিব্রীল মিকাঈল সহ কত হাজার ফেরেশতা। হূর গেলমান সবাই শুধু গুনছে সাক্ষাতের সেই মহেন্দ্রক্ষণ।
দুনিয়ার সকল ভাল মানুষ সবই তো ওপারে।

সকল নবী রাসূল, সাহাবী তাবিয়ী, আওলিয়া ও আকাবির যাদের সাথে একটু সাক্ষাৎ পাওয়ার কত অভিলাস আমাদের প্রত্যেকের আন্তরে; এক নজর দেখবো কিংবা একটু হাত মিলাবো- এ আশায় আমরা কত না কষ্ট সাধনা করে থাকি; একবার স্বপ্নে হলেও তাঁদেরকে দেখার কত আকুতি আমাদের, আর সেই তাঁরা কিনা সাবাই একসঙ্গে শুধু দেখা নয়; মায়া মমতার সাথে আপনাকে বুক মিলিয়ে মহাশান্তির আবাসে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দণ্ডায়মান অপেক্ষমান ওপারে। মাঝে বাধা হয়ে আছে কেবল মওত নামের এই সেতুটি।

তাই তো হযরত বিলাল রা. ওফাতের পূর্বের দিন বড় উৎফুল্ল হয়ে বার বার গেয়ে যাচ্ছিলেন; ‘গাদান নালকিল আহিব্বাহ, মুহাম্মাদান ওয়া হিযবাহ’ উহ্! কী আনন্দ, কী আনন্দ। এই তো আগামী কালই আমরা মিলিত হতে যাচ্ছি বন্ধুদের সাথে, আল্লাহর হাবীব সা. ও তাঁর সাহাবীদের সাথে। (-নিজেদের মনে মনে ঈমান তাজা করুন, আপনিও অনুভব কà¦