শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


মৃত্যু যখন সুনিশ্চিত তারজন্য প্রস্তুতি নেয়া দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রশীদ।।

বাস্তবতার এই ক্ষণিকের দুনিয়া প্রতিটি সৃষ্টি সূচনায় থাকে শক্তিশালী ও তেজস্বী এবং প্রতিটি সৃষ্টিই একদিন সব শক্তিমত্তা হারিয়ে ঘটে তার সমাপ্তি৷ বাস্তবতার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সত্য ও কঠিন বাস্তবতা হচ্ছে মৃত্যু৷ এমন হাজারো বিষয় বা বাস্তবতা রয়েছে যা থেকে মিথ্যা দিয়ে আর অস্বীকার করে পার পাওয়া সম্ভব হলেও মৃত্যু নামক ভয়ঙ্কর বাস্তবতা থেকে কোনোরূপ অজুহাত ও মিথ্যার আশ্রয় নিয়ে পালিয়ে বাঁচা সম্ভব নয়৷ এটা এমন এক কঠিন বাস্তবতার সারি, যে সারিতে সমস্ত সৃষ্টিকে শামিল হতে হয়৷

মহান আল্লাহ তা'আলা বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ৷ (সূরা: আল-ইমরান, আয়াত: ১৮৫)

মৃত্যু নামক বাস্তবতা এত কঠিন এবং এতই করুণ যে, যা ক্ষণস্থায়ী জগতে জুড়ানো হাজার স্মৃতি, স্নেহময়ী তৈরি করা বন্ধন, লালন করা সুউচ্চ স্বপ্ন ও ন্যায়-অন্যায়ভাবে অর্জন করা ক্ষমতার বাঁধ এক নিমিষেই ধ্বংস করে দেই৷ এত মায়া জুড়ানো সবকিছুর পরিসমাপ্তি একমাত্র মৃত্যুই ঘটিয়ে থাকে৷ এর পরও দেখো মানুষের উচ্ছাভিলাষীতার কোনো কমতি নেই বরং আরো বেড়েই চলছে৷

মহান আল্লাহ্ তা'আলা বলেন, আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী ৷ (সূরা: আল-ইমরান, আয়াত: ১৮৫)

দুনিয়ার মোহে পড়ে অনেকে কতই না হিংসাপরায়ণ হয়ে উঠে যেন দুনিয়াটা তাদের জন্য চিরস্থায়ী৷ এই দুনিয়া আসলে কারো একার সম্পত্তি হয়নি কখনো৷ লোভ আর হিংসার বসে বলে থাকে এটা আমার, ঐটা আমার৷ অতচ আদৌ তাদের একার কিছু হবে না৷ আর এটাই দুনিয়ার রীতি৷ আহা! কত মানুষ মিথ্যে ক্ষমতার পোশাক পড়ে দেখায় দাপট, সরদার নামক খেতাব লাগিয়ে নিরীহদের উপর করে কত নির্যাতন আর উচ্চাভিলাষীতার রং মেকে হয়ে উঠে কত না হিংসাপরায়ণ। আসলে এ সবের কি মূল্য যদি একবার শ্বাস বন্ধ হয়ে যায়?

এই দুনিয়া একটি পরীক্ষা ছাড়া আর কিছুই নয়৷ পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র ফাঁস হলে যার প্রস্তুতি যত ভালো হবে তত বেশি তার ভালো ফলাফল হবে ৷ মহান আল্লাহ্ তা'আলা পরকালীন পরীক্ষার প্রশ্নপত্র অনেক আগেই ফাঁস করে দিয়েছেন৷ এখন যার প্রস্তুতি যত ভালো হবে সে তত বেশি পরকালীন সাফল্য লাভ করতে পারবে৷ একজন পথচারী সূদীর্ঘ পথ পাড়ি দিয়ে গোন্তব্যে পৌঁছাতে তার যাত্রায় পানির গুরুত্ব যত বেশি ৷ ঠিক পরকালীন সুদীর্ঘ পথ পাড়ি দিতে যাত্রায় থাকা সহীহ আমলের গুরুত্ব তত বেশি ৷ পানি ছাড়া যেমন জীবন কল্পনা করা যায় না তেমনি সহীহ আমল ছাড়াও পরকাà