বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

করোনায় বিপর্যস্ত ভারত, একদিনে আক্রান্ত ১ লাখ ৫২ হাজারের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। সব রেকর্ড ভেঙে দেশটিতে একদিনেই ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারিতেই এটাই কোভিড আক্রান্তের সবচেয়ে বড় পরিসংখ্যান।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

একই সময়ে সুস্থ হয়েছে ৯০ হাজার ৫৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৮৩৯ জনের।

করোনাভাইরাস সংক্রমণ হারের ঊর্ধ্বগতি রোধে ভারতের বিভিন্ন রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শনিবার দিল্লি সরকারও নতুন বিধিনিষেধ আরোপ করেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে ৩০ এপ্রিল পর্যন্ত আরোপিত বিধিনিষেধ কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার মধ্যে আছে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ, সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম করা যাবে না।

ভারতের যেসব রাজ্যে করোনা সংক্রমণের হার বেশি তার মধ্যে অন্যতম মহারাষ্ট্র। রাজ্যটিতে সপ্তাহব্যাপী লকডাউন আরোপ করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ