বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ফিলিস্তিনিদের সাহায্য তহবিল আটকে দিল ২ কংগ্রেসম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বন্ধ করা ফিলিস্তিনিদের সাহায্য তহবিল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছিলেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।কিন্তু ফিলিস্তিদের জন্য বাইডেন প্রশাসনের প্রস্তাবিত ওই সাহায্য তহবিল আটকে দিয়েছেন রিপাবলিকান দলের দুই প্রভাবশালী কংগ্রেসম্যান। বাইডেন এই অর্থ অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠাতে চেয়েছিলেন। খবর দ্যা হিলের।

মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক সিনেট কমিটির সদস্য জেমস রিশ এবং প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল ম্যাককাউল সাড়ে সাত কোটি ডলারের তহবিল আটকে দেন।

ফিলিস্তিনি জনগণের উন্নয়নের জন্য ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই তহবিল বরাদ্দ দিয়েছিলেন।

চরম ইসরাইলপন্থী নীতি অনুসরণের অভিযোগ এনে ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ফিলিস্তিনিদের জন্য আমেরিকার পক্ষ থেকে অর্থ বরাদ্দ বাতিল করেছিলেন।

কিন্তু চলতি সপ্তাহের গোড়ার দিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন মোট ২৩ কোটি ৫০ লাখ ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এই আটকে দেয়া সাড়ে সাত কোটি ডলার তারই অংশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ