শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মৃত্যু অনিবার্য: আমাদের প্রস্তুতি কতটুকু?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাশরীফ আহমদ: মৃত্যু নিয়ে মানুষের গবেষণার যেনো শেষ নেই। মৃত্যুকে মানুষ কখনো জয় করতে পারেনি সেটা বাস্তব কথা। মৃত্যু এক বাস্তব সত্য। অস্বীকার করা সম্ভব নয়। আপনি পৃথিবীতে এমনও বহু লোক পাবেন, যারা কোরআন অস্বীকার করছে। আবার এরকম অসংখ্য লোকও পাবেন যারা নবী-রাসূলগণকে অস্বীকার করছে অথবা যারা আল্লাহ মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না।

কিন্তু এমন কাউকেই পাবেন না যে মৃত্যুকে অস্বীকার করছে।এমন এক বাস্তব, যা প্রতিদিন আমাদের আশ-পাশে মহল্লায় হচ্ছে। আমাদের চর্ম চক্ষু এসবের সত্যতার সত্যায়িত ও দিন রাতই প্রত্যক্ষ করছে। উপলব্ধি করছে।

মৃত্যু এমন এক সত্য যা অস্বীকার করা সম্ভব নয়। দেখুন- ওরা প্রতি নিয়ত সন্ধান করছে কীভাবে মৃত্যু থেকে বাঁচা যায়। কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত শত চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচার কোন পথ আবিষ্কার করতে পারেনি। মৃত্যু আসবেই আসবে- চরম বাস্তব সত্য। এখানে অস্বীকার করার কোন মানেই হয় না।

আল্লাহ্ তা'আলা তার পবিত্র মহিমান্বিত কালাম, কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন অর্থাৎ, প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
এ একটি আয়াতই আমাদের অন্তরাত্মা কাঁপিয়ে তুলার জন্য যথেষ্ট। মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জীবনের ইতি টানবে। সমাপ্তি ঘটাবে। এ পৃথিবীর প্রতি দৃষ্টিপাত দিলে মনে হয়, মৃত্যুর কথা কারোর স্মরণে নেই, মৃত্যুর কথা মনে হয় না। তারা জানেই না যে মৃত্যু নামক নির্ধারিত এক পেয়ালা আমাদের সর্বস্তরের মানুষ, জিন, পশু-পাখি , জীব-জন্তু, সবাইকেই তা পান করতে হবে। অথচ আজ আমরা দেখতে পাচ্ছি, সবাই যেনো দুনিয়া কামাই করতে ব্যস্ত। আমরা টাকার পিছনে লাগামহীন ভাবে ছুটছি, অঢেল সম্পদ জমা করছি, বড় বড় অট্টালিকা তৈয়ার করছি। অস্থায়ী দুনিয়াতে স্থায়ী বাসস্থান গড়ার স্বপ্ন দেখছি, প্রতিনিয়ত এবং প্রতিটা সময় । আমাদের একটিবারও মৃত্যুর কথা মনে হয় না।

আল্লাহপাক কোরআনে বলেন তোমরা যেখানেই অবস্থান কর না কেন, মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই- করবে। যদিও তোমরা শক্তিশালী মজবুত কেল্লার মধ্যেও অবস্থান করো'। (সূরা: নিসা, আয়াত:৭৮)

অর্থাৎ মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যতই মজবুত কেল্লার ভিতর নিজেকে আবদ্ধ রাখুক না কেন, মৃত্যু কোন অবস্থাতেই তার পিছু ছাড়বেনা। কেননা সবার জন্যই মৃত্যুর সময়-কাল নির্ধারিত, নিরূপিত, এ থেকে বাঁচা কখনোই সম্ভব নয়। চেষ্à¦