বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

বসুরহাটে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ, কাদের মির্জার ছেলেসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা গ্রুপের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে থানার সামনে এ ঘটনা ঘটে। এতে কাদের মির্জার ছেলেসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলেও জানা গেছে।

সংঘর্ষে আহতরা হলেন- মেয়র কাদের মির্জার ছেলে তাশিক মির্জা, কাদের মির্জা ভাগিনা মিরাজ, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন, ফয়সাল আহমেদ জিসান, হিমেল, সানি, জয়, ইমন, আওয়ামী লীগের আরমান চৌধুরীসহ অন্তত ১০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ২০-২৫ জন সমর্থক মেয়র মির্জা বিরোধী শ্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে বসুরহাট পৌরসভা শহীদ মিনার গেইট দিয়ে পৌরসভায় ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা উপজেলা গেইটে চলে যায়। এর কিছুক্ষণ পর মেয়র মির্জার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে মির্জার অনুসারীরা থানার সামনে গেলে উভয়পক্ষের সমর্থকরা একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে তাশিক মির্জা ও আরমান চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনটি