বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ফরিদপুরে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজীব হোসেন (৪০) নামে এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার (১৬ এপ্রিল) ভোররাতে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মারা যান। তিনি জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।

ফরিদপুরের পুলিশ সুপার মুহা. আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন মোহাম্মদ রাজীব হোসেন। গত ১৭ মার্চ তার করোনা পজিটিভ হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউএ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে মারা যান। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ভেদামারী গ্রামে।

এদিকে ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে গত ৭ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সদরে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৬০ জন, মারা গেছেন ২১ জন। এ পর্যন্ত জেলায় কভিড-১৯ এ সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪১ জন। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৫১। এর মধ্যে শুধু জেলা সদর উপজেলাতেই রয়েছে ৫ হাজার ৮২৬ জন। আর মারা গেছেন ৯৪ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় করোনা আক্রান্তের হার শতকরা ২১ দশমিক ২৬ এবং মত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১০০ রোগী। এ ছাড়াও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৫৭৪ জন করোনা রোগী।

-এএ