নুরুদ্দীন তাসলিম।।
বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়ার নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এক বিশেষ বৈঠকে বসছেন হাইয়াতুল উলইয়ার নেতৃবৃন্দ। আগামী রোববার (২৫ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় সকাল ১১ টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি আজ শুক্রবার (২৩ এপ্রিল) আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা মুহা. অসিউর রহমান।
প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর (বুধবার, ৩১ মার্চ ২০২১) ইন্তেকালের পর তাকে ছাড়া হাইয়াতুল উলইয়ার প্রথম বৈঠক এটি। বৈঠকে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের প্রতি বিশেষ শোক প্রকাশ, হাইয়াতুল উলইয়ার নিজস্ব এজেন্ডা-পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ, কওমি মাদরাসা খোলা ও বর্তমান পরিস্থিতিতে কওমি মাদরাসায় চলমান নানা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
গত কয়েকদিনে লকডাউন, হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের অসুস্থতা, গত ৩১ মার্চ থেকে পিছিয়ে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ, লকডাউন পরিস্থিতিতে হাইয়াতুল উলইয়ার পরীক্ষা চলমান থাকবে কি না, তা নিয়ে শঙ্কাসহ বেশকিছু অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
এদিকে হাইয়াতুল উলইয়ার পরীক্ষা শুরুর আগে গত ২৯ মার্চ সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী করোনা থেকে সুরক্ষায় সরকারের ১৮ দফা নির্দেশনা মধ্যে কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন।
এতে করে গত বছরের ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর সে বছরের জুলাই ও আগষ্টে কওমি মাদরাসার নুরানী-হেফজ, কিতাব বিভাগ খোলার বিশেষ ঘোষণা দেয়ার পর আবারো বন্ধ হলো মাদরাসাগুলো। তাই প্রতিষ্ঠান খোলার বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে হাইয়াতুল উলইয়ার দায়িত্বশীলদের।
আরো পড়ুন: শনিবার তেজগাঁও মাদরাসায় মুহতামিম সম্মেলন!
আগামী রোববার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য বৈঠকের আলোচনায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে জানতে চাইলে হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান জানান, ‘করোনার à