বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

অনলাইনে ইফতা কোর্স: হুমকির মুখে ফতোয়া বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নুরুদ্দীন তাসলিম।।

ফিকাহ শাস্ত্র অধ্যায়নের মাধ্যমে জাতির একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ গবেষক তৈরি হয়ে থাকে, যিনি কোরআন হাদিসের আলোকে মানুষকে শরীয়তের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে নির্দেশনা দিয়ে থাকেন।

ফতোয়া শাস্ত্রে একজন আলেমকে যোগ্য করে তুলতে দেশের প্রচলিত ফতোয়া বিভাগগুলোতে এক, দুই, তিন বছর এবং ক্ষেত্রবিশেষে কোন কোন জায়গায় পাঁচ বছরও পড়াশোনা করানো হয়। তবে সম্প্রতি দাওরায়ে হাদীস/কামিল উত্তীর্ণদের জন্য রাজধানীর দারুল উলুম ঢাকার ব্যবস্থাপনায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে সপ্তাহে দুই দিন ৫ ঘন্টা করে ক্লাসের মাধ্যমে ইফতা কোর্স চালুর একটি পোস্টার ছড়িয়ে পরতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত প্রতিষ্ঠানে কওমি মাদরাসায় দাওরায়ে হাদীস উত্তীর্ণদের পাশাপাশি আলিয়া মাদরাসা থেকে কামিল উত্তীর্ণদেরও ইফতা পড়ার সুযোগ থাকছে।

অনলাইনে সপ্তাহে দুই দিন ৫ ঘন্টা করে ক্লাস করে ফিকাহ শাস্ত্রের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মান রক্ষা করা কতটা সম্ভব? জানতে যোগাযোগ করেছিলাম রাজধানীর কুড়িল বিশ্বরোডে অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ-এর সাথে, তিনি বলেছেন, ‘কুরআন-সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে উদ্ভাবিত বিধি-বিধানের নাম ফিকfহ। কারো প্রশ্নের ভিত্তিতে শরীয়তের বিধি-বিধান জানিয়ে দেওয়ার নাম ফতোয়া প্রদান। কুরআন সুন্নাহের সারমর্ম উদ্ধার করে ইজমা কেয়াসের ভিত্তিতে সাধারণ মানুষকে শরীয়তের বিধি-বিধান জানাতে একজন আলেমকে যোগ্য করে তোলার জন্য খোলা হয়েছে ফতোয়া বিভাগ। জাতির সামনে ফতোয়া উপস্থাপন করার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে এত হালকা করে দেখার কোন সুযোগ নেই।’

সরাসরি ওস্তাদের সংস্পর্শে থেকে ১ বছরের যেসব ফতোয়া বিভাগ রয়েছে এর মাধ্যমেও ফতোয়ার মূল উদ্দেশ্য অর্জন হয় না উল্লেখ করে তিনি বলছেন, দেশে এক বছরের যেসব ফতোয়া বিভাগ রয়েছে এগুলোকে আমি দারুল ইফতার মধ্যে গণ্য করি না।  এক বছরের বাইরে অনলাইনের জুম ক্লাসের মাধ্যমে যেখানে শিক্ষার্থীরা সরাসরি ওস্তাদের সংস্পর্শ পাচ্ছে না, কিতাবের গভীরতায় ঢুকার সুযোগ পাচ্ছে না, একে  কোনভাবে ফতোয়া বিভাগ বলা যায় না।

বর্তমানে আধুনিকায়নের নামে অনলাইন প্লাটফর্ম এবং  যেসব শর্ট কার্টের ব্যবস্থাপনা চালু হচ্ছে- এ