সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


শুধু সাটিফিকেটের জন্য ইফতা পড়া কাম্য নয়: শীর্ষ ২ মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুরআন-সুন্নাহ, ইজমা কেয়াসের ভিত্তিতে মানুষের দৈনন্দিন পারিবারিক ও সামাজিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে থাকেন ফকিহ বা মুফতি সাহেবগণ। একজন যোগ্য মুফতি গড়ে তুলতে দেশের প্রচলিত ফতোয়া বিভাগগুলোতে বিভিন্ন বিষয়কে মাথায় রেখে কোথাও এক বছর কোথাও দুই বছরের কোর্স নির্ধারণ করা হয়েছে। ইদানীংকালে বেশকিছু জায়গায় সাপ্তাহিক-অনলাইন ভিত্তিক ইফতা বিভাগের কথাও শোনা যাচ্ছে। ইফতা বিভাগে পড়ার ক্ষেত্রে বছর-সময়, মেধার মানদন্ডসহ নানান বিষয়ে দেশের অন্যতম দুই মুফতি সাহেবের সাথে কথা বলেছেন আওয়ার ইসলামের প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম।


 

জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদ্রাসা) ঢাকার ইফতা বিভাগের মুশরিফ মুফতি মাহমুদুল হাসান জামশেদ বলেন, আমাদের দেশে প্রচলিত ফতোয়া বিভাগগুলোতে দু'বছর অথবা এক বছরের ইফতা কোর্স রয়েছে। তবে ইফতার ক্ষেত্রে মূল বিষয় হলো, অভিজ্ঞ মুফতি সাহেবের কাছে দীর্ঘদিন থেকে বারবার তামরীনের মাধ্যমে বিভিন্ন উসুলের ভিত্তিতে ফতোয়া বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা। এক্ষেত্রে যত বেশি সময় দেওয়া যায় সেটাই একজন ফিকহের গবেষকের জন্য ভালো, তবে অনেক বেশি সময় দেওয়া সম্ভব না হলে কমপক্ষে দুই বছর সময় লাগিয়ে ফেকাহ শাস্ত্র নিয়ে পড়াশোনা করলে কিছুটা উদ্দেশ্য অর্জন সম্ভব বলে মত দিয়েছেন তিনি।

ইফতা বিভাগের সিলেবাস নির্ধারণের ক্ষেত্রে মুফতি মাহমুদুল হাসান জামশেদের মতামত হল, একজন মুফতি সাহেবের কাছে সমাজের মানুষ নানান বিষয় ও জটিলতা নিয়ে প্রশ্ন করতে আসেন, তাই সবধরণের সমস্যা সমাধানে হাদিস, তাফসিরের প্রাথমিক বিষয়গুলোর সমন্বয়ে গঠিত হতে পারে ইফতা বিভাগের সিলেবাস। যেহেতু ইলমের এক অপরিসীম ভান্ডার উলুমে ফিকহা; তাই একজন মুফতি সাহেবের হাদিস, তাফসিরের বিষয়েও জ্ঞান থাকা অপরিহার্য। ইতোমধ্যে দেশের অনেক ফতোয়া বিভাগে এসবের সমন্বয়ে সিলেবাস গঠিত হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া মুফতি মাহমুদুল হাসান জামশেদের মতে, ইফতার সিলেবাস নির্ধারণের ক্ষেত্রে ভারত, পাকিস্তান, কোন এক দেশের ইফতা বিভাগকে বিশেষভাবে অনুসরণ না করে তাদের সিলেবাসগুলোর প্রতি লক্ষ্য রেখে নিজেদের পরিবেশ-পরিস্থিতির সাথে মিল রেখে সিলেবাস নির্ধারণ করা যেতে পারে।

তিনি বলেছেন, প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ভিত্তি ও মতাদর্শের উপর সিলেবাà¦