সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আগামী জুলাইয়ে প্রকাশিত হবে হাইয়াতুল উলিয়ার ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কবে প্রকাশিত হচ্ছে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর তাকমীল পরীক্ষার ফলাফল। জানতে অধীর আগ্রহে বসে আছেন তাকমিল পরীক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে আওয়ার ইসলাম এর পক্ষ থেকে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান জানান, ‘চলতি রমজান মাসে হাইয়াতুল উলিয়া ফলাফল প্রকাশ সম্ভব হবে না। আগামী শাওয়াল মাসে ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হবে। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আগামী জিলকদ মাসে (ইংরেজি জুলাই) প্রকাশিত হবে হাইয়াতুল উলিয়ার ফলাফল।’

এক প্রশ্নের জবাবে মাওলানা অসিউর রহমান জানান, ‘এবছর লকডাউনের কারণে পরীক্ষার খাতা দেখার জন্য মুমতাহিনদের কাছে খাতা পাঠাতে বেশ দেরি হয়ে গিয়েছে। তাছাড়া পরীক্ষার্থীদের খাতায় দেয়া নাম্বারটি নিজেদের কাছে সংরক্ষন করে একটি গোপন নাম্বার দিয়ে দেওয়া হয় খাতার মাঝে। আল হাইয়াতুল উলইয়ার অফিসের এসব কার্যক্রম সম্পন্ন করে মুমতাহিনদের কাছে খাতা পাঠাতে এ দেরি হয়। এজন্য এবার রমজানে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’

এর আগে আল হাইয়াতুল উলিয়ার অধীনে থাকা ছয়টি বোর্ডের তিনটি বোর্ড ফলাফল প্রকাশ করেছে। বোর্ড তিনটি হলো, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ। এখনো ফলাফল প্রকাশিত না হওয়া বোর্ড তিনটি হলো, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ ও তানযীমূল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন থাকা এ ৬টি বোর্ড প্রথম শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট জামাতের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে থাকে।

প্রকাশিত বোর্ডগুলোর রেজাল্ট: বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ: গত ৩ মে (সোমবার) কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাদের এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া হিফজ ও ক্বিরাআত বিভাগের পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ৮৬ শতাংশ ও ৯৮ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম মুফতি রুহুল আমীন à¦