শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তেলাওয়াতের সঙ্গে কোরআন তরজমার প্রতি আগ্রহ জাগরিত হোক সবার মনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহদী হাসান চৌধুরী।।

আল্লাহ তাআ'লা শেষ নবীর উম্মতের কাছে কোরআন পাঠিয়েছেন তিনটি উদ্দেশ্যে– ১. তিলাওয়াত করা। ২. কোরআনের তরজমা বা অনুবাদ পাঠ করা। ৩. কোরআনের নির্দেশিত বিষয় পালন করা। নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা।

কোরআন শব্দ - অর্থ দু'টির সমন্বয়। তবে অর্থ না বোঝে নিষ্ঠা ও ভক্তির সাথে শুধু মাত্র তিলাওয়াত করলেই সাওয়াব বা প্রতিদান পাওয়া যাবে। কিন্ত অনুবাদ পাঠের কথাও শরিয়তে নির্দেশিত। আল্লাহ তাআ'লা বলেন— ❝উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছে কি কোন উপদেশ গ্রহণকারী? ❞
অতঃএব কোরআনের আহবান বোঝে, আবেদন উপলব্ধি করে পরিপূর্ণভাবে উপদেশ গ্রহণ করার জন্য এর তরজমা পাঠ সকলের জন্যই একান্ত প্রয়োজন।

এ উদ্দেশ্যকে সামনে রেখেই যুগে যুগে মুসলিম মনীষীগণ বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ করেন। নিকট অতীতে ভারতবর্ষের সু-চিন্তক আলেম শাহ ওয়ালি উল্লাহ দেহলভি রাহি. ফার্সিতে কোরআন অনুবাদ করেন। পরবর্তীতে দারুল উলুম দেওবন্দ থেকে উর্দু ভাষায় এই কাজ করা হয়। বাঙলা ভাষায়ও কোরআন অনুবাদে বেশ গুরুত্বারোপ করেন দেশীয় উলামায়ে কেরাম।

প্রত্যেক সাধারণ মানুষ কোরআন তিলাওয়াত করবে। পাশাপাশি সরল অনুবাদ পাঠ করবে। আর একজন আলেম তিলাওয়াত করবেন 'তাদাব্বুর'-এর সাথে। কোরআন নিয়ে গবেষণা করা, এর থেকে যাবতীয় বিষয়ের সমাধান বের করাও তার দায়িত্বে।

এ দায়িত্ব সকলের না। সাধারণ মুসলমান আলেমদের থেকেই কোরআনের ব্যখ্যা গ্রহণ করবে। এবং ইসলামি জীবন গঠন করতে সবাই এতে বাধ্য। কোরআন তিলাওয়াতের পাশাপাশি অনুবাদ পাঠের আগ্রহ প্রতিটি মুসলমানের অন্তরে জাগরিত হোক।

-এটি