শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ঈদে গ্রামে ফেরাদের ঢাকায় না আসার আহ্বান মেয়র তাপসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ করতে গ্রামে যাওয়াদের ঢাকায় না আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় শেষে সংবামাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, এক মাসের সিয়াম সাধনার পর আমরা আজ ঈদ উদযাপন করছি। আমি ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। করোনার মধ্যে আমরা ঈদ উদযাপন করছি। আমার কামনা আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

মেয়র বলেন, ঢাকা থেকে যারা প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বিভিন্ন জেলায় গেছেন তাদের সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার অনুরোধ করছি।

এর আগে শুক্রবার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ১৯ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয় ঈদের দুই রাকাত নামাজ। এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ