শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

এরদোগানকে শায়খ ইকরামা সাবরির কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চরম দুর্দিনে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসার ইমাম শায়খ ইকরামা সাবরি।

তুরস্কের শীর্ষ ধর্মীয় পরিষদ দাইয়েনাত কর্তৃপক্ষকে বৃহস্পতিবার ফোন করে তিনি ওই ধন্যবাদ জানান। খবর আনাদোলুর।

ফোন কলের পাশাপাশি আল আকসার ইমাম শায়খ ইকরামা সাবরি এক বিবৃতিতেও এরদোগানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় টানা কয়েকদিনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সংগঠিত করছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

বৃহস্পতিবার তিনি আফগান ও কিরগিজ প্রেসিডেন্টর সঙ্গে ফিলিস্তিনে সম্প্রতি ইসরায়েলি হামলার বিষয়ে টেলিফোনে আলোচনা করেন।

কিরগিজ প্রেসিডেন্ট জাপারোভের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন তুর্কি প্রেসিডেন্ট। এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন।

এক বিবৃতিতে বলা হয়, এরদোগান বলেছেন আল-আকসা মসজিদ, গাজা ও ফিলিস্তিনিদের হামলাকারী ইসরাইলকে উপযুক্ত শিক্ষা দিতে আন্তর্জাতিক অঙ্গনে যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে তুরস্কের পাশাপাশি কিরগিজস্তানকে দেখতে চায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ