সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানী ঢাকায় ইফতা বিভাগে ভর্তি চলছে পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী আর নেই কওমি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে আস-সুন্নাহ, পুরস্কার ৪৫ লক্ষ টাকার স্বচ্ছতা নিশ্চিতে ফেনীর সব তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে সাধারণ ছুটি ঘোষণা ভালো থাকিস বন্ধু ‎প্রাণের সিকান্দার! মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে

দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফের নতুন মহাপরিচালক মনোনীত হয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা আল্লামা ফুরকানুল্লাহ খলীল। আল্লামা সুলতান যওক নদভী রহ.-এর পদে বসতে যাচ্ছেন তিনি। 

শনিবার (৩ মে) আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় নতুন পরিচালক হিসেবে আল্লামা ফুরকানুল্লাহ খলীলের নাম ঘোষণা করা হয়। 

আশির দশকে আল্লামা সুলতান যওক নদভী রহ. যখন পটিয়া মাদরাসা থেকে এসে চট্টগ্রাম শহরে দারুল মাআরিফ আল-ইসলামিয়া প্রতিষ্ঠা করেন তখন থেকেই তাঁর সহযোগী হিসেবে কাজ করে আসছেন আল্লামা ফুরকানুল্লাহ খলিল। তিনি বিখ্যাত আরবি ও বাংলা সাহিত্যিক। বাজারে তাঁর বেশ কিছু বই রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি লেখালেখির জন্য পরিচিতি। তাঁর হাতেগড়া ছাত্ররাও দেশে-বিদেশে দীনের ব্যাপক খেদমত আঞ্জাম দিচ্ছেন। 

প্রসঙ্গত, দারুল মাআরিফের প্রতিষ্ঠাতা পরিচালক এবং দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী গতকাল শুক্রবার রাত ১২টার পর ইন্তেকাল করেন। আজ বিকেলে জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। আল্লামা যওক ইন্তেকালের আগে দীর্ঘদিন বিছানাবন্দি অবস্থায় ছিলেন। তখনই তাঁর দায়িত্ব আঞ্জাম দিয়ে আসছিলেন আল্লামা ফুরকানুল্লাহ খলীল। এবার তিনি প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দায়িত্ব পেলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ