বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি নিজ বাসায় যাবেন।
সোমবার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলহামদুলিল্লাহ, সফল অপারেশনের দশদিন পর আমির ডা. শফিকুর রহমান বাসায় ফিরছেন। তিনি সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
