বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

ফেব্রুয়ারিতে নির্বাচন, দাওরায়ে হাদিস পরীক্ষার কী হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হয়েছে, রোজার আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন করতে। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির শুরুর দিকেই ইসি নির্বাচনের তারিখ ধার্য করবে। 

এদিকে কওমি মাদরাসা শিক্ষা বোর্ডগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া ইতোমধ্যে দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে আল-হাইয়্যা জানিয়েছে, আগামী বছরের দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে সোমবার, ১৩/১৪ শাবান ১৪৪৭ হিজরি, ২ ফেব্রুয়ারি ২০২৬। শেষ হবে বৃহস্পতিবার, ২৩/২৪ শাবান ১৪৪৭ হিজরি, ১২ ফেব্রুয়ারি ২০২৬। তবে ৬ ফেব্রুয়ারি শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।