শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ককটেল, পেট্রোল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা।

ঘটনাটি ঘটেছে সোমবার (১১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গুলিস্তান মোড়ে।

আটক চারজনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার এলাকার ইলিয়াস মিয়ার ছেলে ও রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন (২৫) এবং দক্ষিণ বারতোপা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে সাইজুদ্দিন পারভেজ (৪৫)।

স্থানীয় বাসিন্দা ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক মনি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০-১৫ জন সদস্য মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ককটেল, মশাল তৈরির কাঁচামাল ও পেট্রোলসহ পুলিশের কাছে হস্তান্তর করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ