আওয়ার ইসলাম ডেস্ক
খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আস্টনে অবস্থিত দারুস সুন্নাহর হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবির। শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে দারস পেশ করেন নর্থের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান।
বৈঠকে যুক্তরাজ্য নর্থের অধীন বিভিন্ন শাখার সাংগঠনিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বার্মিংহাম, গ্লোস্টার, কভেন্ট্রি, ওয়ালসল, লাফবরা