শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজায় তিন মসজিদ ধ্বংস করল ইসরায়েল, ক্ষতিগ্রস্ত ৪০টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় গত কয়েকদিনে ইসরায়েলি দখলদারদের হামলায় অন্তত তিনটি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪০টি। গাজার ওয়াকফ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম ‘ফিলিস্তিন আল ইয়াউম’।

বোমাবর্ষণের আশঙ্কায় উপত্যকার আরও ৪২টি মসজিদ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলেও জনিয়েছে ওয়াক্ফ মন্ত্রণালয়।

এদিকে, টানা দশম দিনের মতো বুধবারও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এদিনও ফিলিস্তিনিদের বেশ কয়েকেটি ভবন পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে দখলদাররা।

সকালে ইসরায়েলের হামলায় এক সাংবাদিকসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও ট্যাংক হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ২১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে।

জাতিসংঘের হিসাবে, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরহারা হয়েছেন।

সূত্র: পার্স টুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ