বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


মিরপুরে দেওবন্দী উস্তাদদের নেগরানীতে ইফতা ও আদব বিভাগে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ‘জামিয়া শায়খ জামিল আহমদ রহ. ঢাকা’। দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও আশরাফুল হেদায়ার মুসান্নিফ আল্লামা জামিল আহমদ রহ. এর নামে প্রতিষ্ঠিত ‘জামিয়া শায়খ জামিল আহমাদ ঢাকা’ মাদ্রাসা। প্রতিষ্ঠা করেছেন মাওলানা জামিল আহমাদ রহমাতুল্লাহ আলাইহির স্নেহভাজন ও খাস শাগরেদ ও উত্তর-পূর্ব ভারতের আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান রহ. এর খলীফা মুফতি আবুল কাশেম মোহাম্মদ তাজুল ইসলাম।

মুফতি আবুল কাশেম মোহাম্মদ তাজুল ইসলাম একজন সচেতন ও তরুণ আলেম। ভারতের দিল্লির এক মাদরাসার প্রধান মুফতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ উস্তাদ হিসেবে তার সুনাম আছে।

No description available.

মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে  দারুল উলুম দেওবন্দের সকল নিয়ম-নীতি মেনে ও দারুল উলুম দেওবন্দের উস্তদাদদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিশেষত দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক সাম্ভলী, দেওবন্দের উস্তাদুত তাফসীর মাওলানা নাসীম বারাবানকী, দেওবন্দের সাবেক নাজিমে তালীমাত মুফতী ইউসুফ তাওলভী, দেওবন্দের খতমে নবুওয়াত বিভাগের জিম্মাদরা মাওলানা শাহ আলম গওরখপুরী, ভারতের ফকীহুল আসর মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী।

জামিয়া শায়খ জামিল আহমাদ মাদরাসায় এ পর্যন্ত দেওবন্দসহ বিশ্বের অনেক বিখ্যাত আলেম তাশরীফ এনেছেন বলে জানিয়েছেন মাদরাসা পরিচালক মুফতি আবুল কাশেম মোহাম্মদ তাজুল ইসলাম। মাদরাসাটি প্রতিষ্ঠা করার পর থেকেই দেশে ব্যাপক সাড়া ফেলেছে। এ মাদ্রাসায় এবছর ভর্তি শুরু হবে আগামী ৯ শাওয়াল।

জামিয়া শায়খ জামিল আহমদ রহ. ঢাকায় (পলাশনগর, মিরপুর ১১ ঢাকা) ভর্তিচ্ছু ছাত্রদের উদ্দেশ্যে:

স্বাস্থবিধি মেনে পূর্বের নির্ধারিত তারিখ ৯ শাওয়াল, ২৩ মে শনিবার সকাল ১০ টা থেকে অফলাইন ও অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে।

*যে যে বিভাগে ভর্তি নেওয়া হবে
ইফতা (১বছর)
আদব (১বছর)
দাওয়াহ (১বছর)
মাদানী নেসাব (১ম বর্ষ)

এককালীন যা দিতে হবে :
ভর্তির ফি =৩০০০/=টাকা
ভর্তির ফরম = ১০০/=টাকা
আলমারী =৭০০/=টাকা

মাসিক যা দিতে হবে :