মোস্তফা ওয়াদুদ: বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী রহ. আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (২১ মে) জুমার নামাজের পর (দুপুর দেড়টায়) তিনি ইন্তেকাল করেন। বিষয়টি তার ছেলে মুফতি সালমান মানসুরপুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে ৫ মে (বুধবার) তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেদিন বিশ্ববাসীর কাছে দোয়া চেয়ে তারে ছেলে মুফতি আফফান মানসুরপুরী এক হোয়াটএ্যাপ ম্যাসেজ প্রেরণ করেছিলেন।
হোয়াটএ্যাপ ম্যাসেজে তিনি লিখেছিলেন, ‘আমার পিতা সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরীর গত চারদিন থেকে সর্দি-জ্বর ও ঠান্ডা। গতকাল বুধবার (৫ মে) থেকে বেশি দুর্বলতা অনুভব করছেন। প্রাথমিক টেষ্ট অনুযায়ী কোভিড পজিটিভ এসেছে। গতকাল তারাবীর পর থেকে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা অনুভব করায় বাসাতেই সামান্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এখনও পর্যন্ত দেওবন্দে নিজ বাসাতেই ঘরোয়া চিকিৎসা চলছে তার।’
কারী সাইয়েদ উসমান মানসুরপুরী শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর সুযোগ্য জামাতা। অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এদিকে সম্প্রতি গত এক মাসের ভেতরে দারুল উলুম দেওবন্দের আরো সুযোগ্য দুইজন উস্তাদ ইন্তেকাল করেন। একজন দেওবন্দের আদব বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মাওলানা নূরে আলম খলীল আমিনী রহ.। অন্যজন ইবনে হাজার ছানীখ্যাত মাওলানা হাবীবুর রহমান আজমী রহ.।
গত সোমবার (৩ এপ্রিল) রাত ৩ টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন দারুল উলুম দেওবন্দের প্রবীণ উস্তাদ আরবি ম্যাগাজিন আদ-দাঈ-এর চিফ এডিটর মাওলানা নুর আলম খলিল আমিনী ইন্তেকাল করেন।
মাওলানা নুর আলম খলিল আমিনী রহ. এর আগে গত ১৫ দিন যাবৎ অসুস্থ ছিলেন। তাকে অক্সিজেন লাগানো হয়েছিল, প্রাথমিক চিকিৎসা শেষে দুইদিন আগে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। গতকাল দুপুর থেকে তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর আজ মধ্যরাতে তিনি দেওবন্দে নিজের বিশ্রামাগারে ইন্তেকাল করেন।
মাওলানা নূর আলম খলিল আমিনী রহ. দারু