মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন: মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ বিবেচনায় প্রয়োজনে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রীপরিষদ সচিব জানান, কোন এলাকায় করোনা ভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন। এবিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সীমান্তবর্তী হাসপাতালগুলোতে সেবা নিশ্চিতে ডিজি হেলথকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক গণমাধ্যমকে জানান, যেখানেই সংক্রমণের ঊর্ধ্বগতি হবে সেখানেই স্বাস্থ্য মন্ত্রণালয় লকডাউন দেয়ার সুপারিশ করবে। আর এতে দেরি করলে সংকট তৈরির আশঙ্কা আছে। সারাদেশে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য লকডাউন দেয়া উচিত বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ