মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

চেম্বার জজ আদালতের বিচারক হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য আজ মঙ্গলবার (১ জুন) থেকে চেম্বার জজ আদালতের বিচারক হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে।

সোমবার (৩১ মে) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে গত ১৫ ফেব্রুয়ারির স্মারকমূলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দৈনন্দিন চেম্বার জজ আদালতের বিচারক হিসেবে মনোনীত করা হয়েছে।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মঙ্গলবার (১ জুন) থেকে সপ্তাহের প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের নির্ধারিত কার্যদিবসে চেম্বার জজ কোর্টে শুনানি গ্রহণ করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ