মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে কথিত বন্দুকযুদ্ধে রোকন মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। টঙ্গীর মাজার বস্তি এলাকায় গতকাল সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার র‍্যাব জানিয়েছে, রাতে মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তারা। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি করলে রোকন নিহত হন।

এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ