মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের আশুলিয়ায় রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের একটি একতলা বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- একই এলাকার হুমায়ুনের বাড়ির ভাড়াটিয়া মুহা. আউয়াল (৩৫), তার ১০ বছরের মেয়ে আফিয়া, স্ত্রী রেনু বেগম (২৫) এবং আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম (২৬)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টার দিকে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দুই পরিবারের ওই চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ভোর ৫টায় ঘটনাস্থলে যাই। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ