মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

করোনায় স্থগিত হওয়া সব নির্বাচনের সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের মাঝে স্থগিত হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, জাতীয় সংসদের উপনির্বাচন ও স্থানীয় সরকারের কিছু নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮১তম বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

বুধবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা বৈঠকে সভাপতিত্ব করবেন। এছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত থাকবেন।

এর আগে গত ২৪ মে কমিশনের ৮০তম বৈঠক হলেও সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পরে সংবাদ সম্মেলন করে ইসি সচিব মুহা. হুমায়ুন কবীর খন্দকার জানান, ২ জুন স্থগিত থাকা সব নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। তবে জুলাইয়ের মাঝামাঝিতে চার সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

৮১তম কমিশন বৈঠকে আলোচ্য এজেন্ডাগুলো হলো- একাদশ জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ শূন্য আসনের স্থগিত নির্বাচন এবং ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচন ও প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন, জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন এবং দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন। অবশ্য এর বাইরেও কিছু এজেন্ডা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ