বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নতুন শিক্ষাবর্ষের শুরুতে কওমি শিক্ষার্থীদের প্রতি ড. মুশতাকের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলহামদু লিল্লাহ মাদারিসে কওমিয়্যার ছাত্র ছাত্রীদের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। অচিরেই হয়ত দারস তাদরীসও শুরু হয়ে যাবে। মহান আল্লাহ সবকিছু সহজ করে দেন। আমীন। দোস্ত আহবাব! অদ্যকার সবক হল; সহীহ আলিম/ আলিমা হিসাবে গড়ে উঠতে হলে কি কি কাজ করতে হয়।

হক্কানী রাব্বানী আলিম হিসাবে গড়ে উঠার জন্য একজন ছাত্র/ ছাত্রীর মধ্যে ৯টি সিফত বিদ্যমান থাকা অতি জরূরী। শিক্ষাবর্ষের শুরু দিন থেকেই এই নয়টি বিষয়ে পদক্ষেপ নিতে হয় এবং পূর্ণ দৃঢ়তা ও সবরের সাথে চলতে হয়। বিষয়গুলি হল নিম্মরূপ;

০১. খালেছ নিয়্যত ও বুলন্দ হিম্মতের সাথে পদক্ষেপ শুরু করা। ০২. মাদ্রাসার চারদেয়ালের ভিতর অবস্থান করা ও সর্বদা অযুর সাথে থাকা।
০৩. মনের ভিতর উস্তায ও কিতাবের বেপানাহ আযমত ও সম্মানবোধ বজায় রাখা। ০৪. চার সিফতের সাথে দরসিয়্যাতের হক আদায় করা। যথা; এক. সবকের পূর্বে মুতালা করা, দুই. সবকে মনযোগের সাথে উপস্থিত থাকা, তিন. পূর্ণাঙ্গ তাকরার সম্পাদন করা, চার. দৈনিকের সবক দৈনিক যবত করে নেয়া। উল্লেখ্য যে, পঠিত আসবাক কেবল পরীক্ষায় পাশের জন্য নয় বরং ফন্নীভাবে আত্মস্ত করতে চেষ্টা করা।

০৫. আকাবিরে দেওবন্দের নজরিয়্যা, জীবনপদ্ধতি, আমল ও আখলাক সম্যকভাবে জানা ও নিজের মধ্যে যথাযথ বাস্তবায়নের চর্চা করতে থাকা।

০৬. তাওহীদ রিসালত ও আখিরাত সম্পর্কে নিজ ধারণা খুব স্বচ্চ রাখা। মহান আল্লাহর যাত সিফাত ও শুয়ূন সম্পর্কে সম্যক উপলব্ধি হাসিল করা। পাশাপাশি সমকালীন দুনিয়ায় (বাংলাদেশ ও বহির্বিশ্বে) আস্তিক ও নাস্তিক তথা হক ও বাতিলের কে কোথায় কিভাবে বিদ্যমান আছে- তা ভালভাবে জানা ও সাবধানতার সাথে থাকা।

০৭. খারেজী টাইম, অবসর সময় ও ছুটিকালীন সময়ে নিম্মোক্ত প্রয়োজনীয় উলূম ও ফুনূন আহরণ করে নেওয়া; এক. ভাষাজ্ঞান তথা মাতৃভাষা বাংলা, উর্দূ, আরবী, ফার্সি ও ইংরেজী বিশুদ্ধরূপে পড়া, লেখা ও বলার যোগ্যতা আহরণ করা।

দুই. সৃষ্টির বেদায়া থেকে নেহায়া পর্যন্ত হক ও বাতিলের ধারাপরিক্রমা সম্যক জানা। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কিরামের বিস্তারিত ইতিহাস জানা। সেই নিরিখে আধুনিক বিশ্বের কুফর শিরক যালালà