শাওয়ালের প্রথম সপ্তাহ পেরিয়ে কওমি মাদরাসাগুলোতে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। করোনা মহামারী-বিধি নিষেধের কারণে এবার বন্ধ রয়েছে মাদ্রাসাগুলো। তবে স্বাস্থ্যবিধি মেনে অনলাইন অফলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছে দেশের কওমি মাদরাসাগুলো। এখন শুধু সরকারি নির্দেশনার অপেক্ষা। নির্দেশনা পেলেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ, শিক্ষার্থীদের নতুন পথ চলা।
শিক্ষা বছরের শুরুতেই শিক্ষার্থীদের কোন বিষয়গুলোর দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, পাশাপাশি শিক্ষার্থীদের নতুন পথ চলা মসৃণ করতে মাদ্রাসা কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন, এজাতীয় নানা দিক নিয়ে জামিয়াতুল আবরার রাহমানিয়া মাদরাসার প্রধান মুফতি, শাইখুল হাদিস মুফতী মনসুরুল হকের সাথে কথা বলেছেন আওয়ার ইসলামের সাব-এডিটর নুরুদ্দীন তাসলিম। তিন পর্বের এই ধারাবাহিক সাক্ষাৎকারটির প্রথম পর্ব আজ তুলে ধরা হল আওয়ার ইসলামের পাঠকদের জন্য।
বছরের শুরুতেই কোন দিকগুলোর প্রতি শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব ও মনোযোগ দেওয়া প্রয়োজন?
শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের বেশ কয়েকটি বিষয়ে সবিশেষ গুরুত্ব দেওয়া আবশ্যক।
বিষয়গুলো এখানে তুলে ধরা হল;
১. নিয়ত সহীহ করা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি দ্বীনে ইলম শিক্ষা করছি । এ কথা অন্তরে বদ্ধমূল রাখা। এতে করে সব কিতাব সমান গুরুত্বের সাথে পড়া সহজ হবে। হযরত থানবী রহ. বলতেন; আমি কুরআন-হাদীস বিষয়ক কিতাব পড়িয়ে যে রকম সাওয়াবের আশা করি, মানতেক-ফালসাফার কিতাব পড়িয়েও সে রকম সাওয়াবের আশা রাখি।
২. দেওবন্দী আকাবিরদের জীবনী পড়ে তাদের মত জীবন গড়ার সুবৃহৎ লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণ করা। লক্ষ্য নির্ধারণ থাকলে লক্ষ্য অর্জনে মেহনত করা সহজ হয়। এতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাও আসান হয়।
একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা সহজ হবে। একজন লক্ষ্য নির্ধারণ করল, সে এখান থেকে (মোহাম্মদপুর) পার্শবর্তী সুপার মার্কেট যাবে। তাহলে উক্ত ব্যক্তির বায়তুল মোকাররম যাওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও সে সুপার মার্কেট গিয়েই থেমে যাবে। এমনিভাবে যে যোগ্য ছাত্রের লক্ষ্য কেবল পাশ করা সে কিভাবে পরীক্ষায় এক নম্বর হবে। বরং তার তো ফেল করার আশংকা রয়েছে।
এক আ